ভালো খাবার। ভালো distribution। ভালো প্রতিদিন।
খামার
যে খামারির নাম আমরা জানি
Godown
Check, code, দুই দিনের stock
Delivery
একই route, একই দিন
দোকান
যে দোকানি আগে থেকেই plan করতে পারেন
ঘর
রাতের খাবার, কোনো চিন্তা ছাড়াই
রাজশাহীর চারঘাট থেকে শুরু — এখন ৪,২০০+ দোকান আমাদের সাপ্লাইয়ে
আমরা সরাসরি খামার থেকে মাল কিনি, নিজেদের গোডাউনে চেক করি, আর নির্দিষ্ট দিনে আপনার দোকানে পৌঁছে দিই। মালের গ্যারান্টি আর ফিক্সড দাম—সবসময়।
স্লাইড করে দেখুন। বাঁয়ে: মালের পুরনো চক্কর। ডানে: Egg Land-এর ডাইরেক্ট সাপ্লাই।
প্রচলিত পদ্ধতি
এত হাত ঘোরে যে, মালের দায় নেওয়ার কেউ থাকে না
Egg Land পদ্ধতি
খামার থেকে সরাসরি আপনার দোকানে, গ্যারান্টি সহ
মোট ছয়টি ধাপ। পুরোটা নিয়ন্ত্রণ করে আমাদের নিজস্ব টিম আর লোকাল এজেন্টরা।
আমরা সরাসরি খামার থেকে মাল কিনি। মাল তোলার আগেই দাম আর গ্রেড ঠিক করা থাকে।
ওজন আর কোয়ালিটি মেপে মাল নেওয়া হয়। একটু এদিক সেদিক হলে মাল সাথে সাথে ফেরত।
গোডাউনে মাত্র দুই দিনের স্টক থাকে। ফলে দোকান পর্যন্ত মাল সবসময় তাজাই পৌঁছায়।
এলাকার পরিচিত এজেন্ট। নিজের গোডাউন, নিজের গাড়ি—পুরো হিসাব চলে আমাদের অ্যাপে।
সকালে অর্ডার দিলে নির্দিষ্ট দিনে মাল পৌঁছাবে। দাম আগে থেকেই পরিষ্কার।
যে দোকান থেকেই কিনুক, কোয়ালিটি নিয়ে কাস্টমারের কোনো অভিযোগ থাকবে না।
প্রতিটি ক্রেটে খামার থেকে বের হওয়ার সময়ই একটা কোড থাকে। কোনো সমস্যা হলে সেদিন সন্ধ্যার মধ্যেই আমরা বের করে ফেলি মালটা কোথা থেকে এসেছে।
সংগ্রহ
খামার থেকে কেনা
চেকিং
গোডাউনে গ্রেডিং
স্টোরেজ
ব্যাচ কোড বসানো
ডেলিভারি
রুটে ডেলিভারি
ডিম সবচেয়ে সেনসিটিভ প্রোডাক্ট। যে সিস্টেমে ডিম নিরাপদে পৌঁছায়, সেখানে বাকি সব মুদি মালও নিশ্চিন্তে আসবে।
সাপ্লাই চলছে
খুব শিগগিরই আসছে
শীঘ্রই আসছে
শীঘ্রই আসছে
আরও নিত্যপ্রয়োজনীয় পণ্য
ডাল, জিরা, এলাচ আর আরও অনেক কিছু। একবার route ঠিকঠাক চললে নতুন product যোগ করতে খরচ প্রায় লাগেই না — network আগে গড়ার আসল কারণ এটাই।
দোকানদারদের জন্য
আড়তে ছোটাছুটি বাদ। দাম নিয়ে দরকষাকষির ঝামেলা নেই। আর ভাঙা ডিমের লোকসান তো একদমই জিরো।
কবে কয়টায় মাল আসবে তা আগে থেকেই ফিক্সড। ক্যাশ মিলিয়ে রাখা এখন একদম সহজ।
বড় দোকান বা ছোট দোকান—সবার জন্যই এক দাম। ডেলিভারি আসার আগেই দাম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়।
ফাটা ডিম বা খারাপ batch? Deliveryman-কে দেখান। বদলে দেওয়া হবে, নয়তো bill থেকে বাদ।
Agent round-এ এলে বলে দিন, message পাঠান, অথবা app-এ দিন — আপনার যেটা সুবিধা।
চারঘাট আর বাঘার route এখন চালু।
এজেন্টদের জন্য
আমরা দিচ্ছি সিস্টেম, অ্যাপ আর গ্যারান্টিড মাল। আপনি শুধু আপনার এলাকার দায়িত্ব নেবেন। গোডাউন, গাড়ি আর দোকানের সাথে সম্পর্ক আপনারই থাকবে।
এজেন্ট শুধু গোডাউন, গাড়ি, স্টাফ আর প্রথম লটের মালের ইনভেস্টমেন্ট করবে—মালিকানাও তারই। খরচ এলাকা অনুযায়ী বদলায়, তাই চুক্তির আগেই আমরা সামনাসামনি বসে সব ক্লিয়ার করে নিই।
চারঘাট territory
Agent dashboard
Order
0
Delivery
0
Stock-এ খাঁচি
0
দোকান
0
এই সপ্তাহের sales
আজকের route
১৪টি stop, ২টি collection
Sample dashboard। সংখ্যাগুলো উদাহরণ, আসল ফলাফল না।
এটি একটি আনুমানিক হিসাব, কোনো গ্যারান্টি নয়। আসল আয় নির্ভর করবে আপনার এলাকা আর সেলসের ওপর। চুক্তির আগে আমরা সব পরিষ্কার করে নেব।
১ খাঁচি = ৩০ পিস
গাড়ির তেল, deliveryman-এর বেতন, godown ভাড়া, বিদ্যুৎ
আনুমানিক মাসিক margin
৳1,00,000
মাস শেষে হাতে থাকে
৳68,000
এখানকার margin আনুমানিক, market-এর সাথে ওঠানামা করে। এই page-এর কোনো সংখ্যাই guaranteed income না।
এখন আমরা রাজশাহীতে কাজ করছি। ম্যাপে যা দেখছেন তা আমাদের ফিউচার প্ল্যান। একটি জেলা নিজের খরচ তোলার পর আমরা নতুন জেলায় যাই।
এক territory
চারঘাট আর বাঘা — route, pricing আর checking process এখানেই দাঁড় করানো
একাধিক territory
আশপাশের উপজেলা, প্রতিটিতে নিজস্ব agent আর godown
সারাদেশে network
দীর্ঘমেয়াদি লক্ষ্য — এক বিভাগ শেষ করে তারপর পরেরটা
Illustrative map। বিন্দুগুলো planned expansion দেখায়, এখনকার coverage না।
এগুলো কোনো ফাঁকা বুলি নয়, এই নিয়মগুলো মেনেই আমরা প্রতিদিন কাজ করি।
0ঘণ্টা
তাজা পণ্য
খামার থেকে তোলা থেকে দোকানের তাক পর্যন্ত — আমাদের target সময়।
0
Quality check
প্রতি batch-এ তিনটি check: আলোয় দেখা, ওজন, খোসা।
0দিন
দ্রুত delivery
প্রতিটি চালু route-এ সপ্তাহে ছয় দিন delivery।
0%
স্বচ্ছ হিসাব
Order, stock আর বকেয়ার পুরোটাই app-এ record থাকে।
খামার
যে খামারির নাম আমরা জানি
Godown
Check, code, দুই দিনের stock
Delivery
একই route, একই দিন
দোকান
যে দোকানি আগে থেকেই plan করতে পারেন
ঘর
রাতের খাবার, কোনো চিন্তা ছাড়াই
আপনার মনে থাকা প্রশ্নগুলোর একদম সোজা উত্তর। কোনো রাখঢাক নেই।
হ্যাঁ। অর্ডারের সময়ই ক্যাশ বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করতে হয় এবং প্রতি সপ্তাহে আমাদের ক্লিয়ার হিসাব হয়। আমরা এজেন্টকে বাকিতে মাল দিই না, কারণ এই বাকির চাপেই ডিস্ট্রিবিউশন ব্যবসাগুলো মারা যায়। তবে আপনি চাইলে আপনার দোকানদারদের ৩-৭ দিনের বাকি দিতে পারেন, সেটা আপনার ওপর।
একেবারেই না। এক এলাকায় একজনই এজেন্ট—এটা আমাদের এগ্রিমেন্টেই পরিষ্কার লেখা থাকে। এলাকা যদি অনেক বড় হয়ে যায় এবং ভাগ করার প্রয়োজন পড়ে, নতুন অংশের প্রথম অফার আপনাকেই দেওয়া হবে।
শুরুতে এক বছর, এরপর কাজের ওপর ভিত্তি করে রিনিউ হবে। দুই পক্ষের যে কেউই ৩০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। চুক্তি শেষ হওয়ার ১০ দিনের মধ্যে সব বকেয়া ক্লিয়ার করা হয়।
আমাদের বর্তমান অনেক এজেন্টেরই ছিল না। আমরা দুই সপ্তাহের ট্রেনিং দেব, প্রথম কয়েক মাস একজন সুপারভাইজার আপনার সাথে রুট চিনিয়ে দেবে, আর যাবতীয় হিসাব থাকবে অ্যাপে। আপনার শুধু প্রতিদিন মার্কেটে সময় দেওয়ার ইচ্ছাটা থাকতে হবে।
এনআইডি (NID), ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, নমিনির তথ্য এবং ২ জনের রেফারেন্স। এছাড়াও গ্যারান্টি হিসেবে একটি ব্ল্যাংক চেক রাখা হয়। যেকোনো ডিস্ট্রিবিউটরশিপের জন্যই এই কাগজগুলো লাগে।
ছবি তুলে সাথে সাথেই আমাদের জানান। আমাদের দিকের ফল্ট হলে আমরা রিপ্লেস বা রিফান্ড করে দেব। তবে এই সুবিধা পেতে হলে দোকানে মাল পাঠানোর আগেই, অর্থাৎ ডেলিভারিম্যান মাল বুঝিয়ে দেওয়ার সময়ই চেক করে জানাতে হবে।
মাসিক টার্গেটের ওপর ভিত্তি করে ধাপে ধাপে কমিশন বাড়ে। টার্গেট যত বেশি পূরণ হবে, মাস শেষে মোট সেলসের ওপর রেট তত বেশি পাবেন। মাসের ১ তারিখে হিসাব নতুন করে শুরু হয় এবং ৫ তারিখে আগের মাসের কমিশন দেওয়া হয়। চুক্তির আগেই আমরা আপনাকে সব স্ল্যাব ক্লিয়ারলি দেখিয়ে দেব।
সেলস প্রথম মাসেই শুরু হয়, তবে শুরুর কয়েক মাসের আয় সেটআপ খরচ তুলতেই চলে যায়। মূল ইনভেস্টমেন্ট উঠে আসতে সাধারণত প্রায় এক বছর সময় লাগে। কেউ যদি বলে দুই মাসেই সব উঠে যাবে—তাহলে বুঝবেন ঘাপলা আছে।
এক মাস খারাপ যাওয়া অস্বাভাবিক কিছু নয়, সুপারভাইজার আপনার সাথে বসে ঘাটতির কারণটা বের করবেন। কিন্তু টানা ৩ মাস টার্গেট পূরণ না হলে চুক্তি বাতিল হতে পারে। কথাটা আমরা শুরুতেই ক্লিয়ারলি বলে রাখি, যাতে পরে কোনো ভুল-বোঝাবুঝি না হয়।
পারবেন, তবে আমরা যেসব প্রোডাক্ট দিই তার সাথে কমপ্লিট করে এমন কিছু না। আমাদের লিস্টের বাইরে আপনি কী বিক্রি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমরা সেখানে কোনো হস্তক্ষেপ করব না।
এখানে উত্তর পাননি? সরাসরি জিজ্ঞেস করুন — commit করার আগেই সব পরিষ্কার হয়ে যাক।
Call করুন, WhatsApp-এ message দিন, অথবা agent application-টা শুরু করুন। মিনিট পাঁচেক লাগে, আর মাঝপথে থামলেও save থাকে।
Agent application
আবেদন পাওয়ার ৩–৫ কর্মদিবসের মধ্যে আমাদের team call করবে।
আমরা চারঘাট, বাঘা এবং এর আশপাশের এলাকাগুলোতে এজেন্ট নিয়োগ দিচ্ছি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একদিন এসে আমাদের চালু রুটটি নিজের চোখে দেখে যান।